রেস সিক্যুয়েলে প্রিয়াংকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেস ছবির সিক্যুয়েলে সুযোগ পাচ্ছেন না মূল ছবির দুই অভিনেত্রী। তাঁরা হচ্ছেন ক্যাটরিনা কাইফ ও বিপাশা বসু। এ দুজনের জায়গা দখল করছেন আরেক বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এরই সুবাদে দীর্ঘদিন পর এক ছবিতে কাজ করতে যাচ্ছেন কারিনা কাপুর ও প্রিয়াংকা চোপড়া। তবে রেসের সিক্যুয়েলে অভিনয় না করা প্রসঙ্গে ক্যাটরিনা বলেছেন অন্য কথা। তাঁর মতে, রেস ছবির শেষে আমাকে মৃত দেখানো হয়েছে। অতএব সিক্যুয়েলে কাজ করার কোনো মানেই হয় না। অন্যদিকে বিপাশা বসু বিষয়টিকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। এমনকি সিক্যুয়েলে অভিনয় না করার কোনো ব্যাখ্যাও দিচ্ছেন না।