রেসি এবার ব্যারিস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা রেসি এবার ব্যারিস্টার হয়ে আসছেন দর্শকের সামনে। এফ আই মানিক পরিচালিত ছবিটির নাম এক জবান। এরই মধ্যে ছবিটির মহরতের কাজ শেষ হয়েছে। শিগগিরই ছবিটির শুটিং হবে। এতদিন বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম ব্যারিস্টারের ভূমিকায় অভিনয় করবেন রেসি। এ নিয়ে রেসিও খুব উচ্ছ্বসিত পাশাপাশি কিছুটা চিন্তিত। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে রেসি বলেন, এ ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। পাশাপাশি কিছুটা ভয়ও কাজ করছে। তবে আমার চেষ্টা থাকবে চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে। এজন্য আমি অবশ্য বেশ কয়জন ব্যারিস্টারের কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছি। যাতে চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি। এ ছাড়া এ সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে রেসি অভিনীত ছবি চেহারা। আর এ ছবিতে প্রথমবারের মতো মারামারির দৃশ্যে অংশ নেন রেসি। মারামারির দৃশ্যে অভিনয় করতে কেমন লেগেছে, জানতে চাইলে রেসি বলেন, খারাপ না, ভালোই। তবে এ মরামারির বেশির ভাগ কৃতিত্বের দাবিদার আমি পরিচালক শহিদুল ইসলাম খোকনকেই দেব। কারণ তিনি যে কীভাবে আমাকে দিয়ে এগুলো করিয়ে নিয়েছেন, আমি টেরই পাইনি। এ ছাড়া এ ছবিতে বেশ কিছু স্পেশাল ইফেক্টও ব্যবহার করা হয়েছে।