রেস্তোরাঁ খুলবেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাপিনায় সালমান খান দিলদরিয়া। অতিথিপরায়ণতায় বলিউডে তাঁর জুড়ি মেলা ভার। রোজ দুপুরে কম করে হলেও জনা বিশেক লোক নিয়ে খেতে বসেন তিনি। শুটিং ইউনিটের লোকজনকে নিজের বাড়ির রান্না করা খাবার খাওয়ান। ভোজনরসিক সালমান এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন। একটি রেস্তোরাঁ খোলার কথা ভাবছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ির কাছেই এটি খোলা হতে পারে। নেহাত ব্যবসার জন্য ক্যাফে খুলছেন না সাল্লু। এ থেকে যে লাভ আসবে, তা দাতব্য সংস্থার কাজে ব্যয় করা হবে। আর খাবারদাবারের মেন্যু তদারক করবেন তিনি নিজে। ওয়েবসাইট।