রেহমানের পাশে শেখর কাপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনওয়েলথ গেমসের সূচনাসংগীত নিয়ে সম্প্রতি এ আর রেহমান বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এ আর রেহমানের পক্ষে এসে দাঁড়ালেন বলিউড পরিচালক শেখর কাপুর।আসন্ন কমনওয়েলথ গেমসের সূচনাসংগীতের বিতর্ক নিয়ে শেখর কাপুর বললেন, এটা আসলে কোনো বিতর্কই না। তিনি আরও বলেন, এ আর রেহমান বেশ বড় মাপের একজন সংগীত পরিচালক। কিন্তু তাঁর একার পক্ষে তো বড় মাপের রাজনীতিবিদদের একসঙ্গে কখনো খুশি করা সম্ভব নয়।উদাহরণ দিয়ে শেখর কাপুর জানালেন, স্লামডগ মিলিওনিয়ার ছবির ‘জয় হো’ গানটির কথা। পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে প্রথমদিকে গানটি মোটেও ভালো লাগেনি। কিন্তু পরে ওই গানটি ঠিকই সবার ভালো লেগেছিল এবং বিশ্বের বিভিন্ন দর্শক-শ্রোতার সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিল।