রোববার 'শনিবার'-এর শুটিং!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শনিবার-এর শুটিং। রাজধানীর উত্তরার একটি বাড়িতে গতকাল শুরু হয়েছে নতুন এই চলচ্চিত্রের শুটিং। শনিবার চলচ্চিত্রে অভিনয় করছেন আরেফ সৈয়দ ও প্রসূন আজাদ। পরিচালনা করছেন কাজী সামি হাসান। নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আরেফ সৈয়দ বলেন, ‘আমার শুরুটা হয়েছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনিল বাগচীর একদিন–এ অভিনয়ের মাধ্যমে। এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করার অভিজ্ঞতা হলো। গল্পটি দারুণ।’
শনিবার চলচ্চিত্রের গল্পটি গড়ে উঠেছে এক দম্পতিকে কেন্দ্র করে; যে দম্পতির একজন আরেফ, অন্যজন প্রসূন। আছেন আরও কয়েকজন অভিনয়শিল্পী।
ছবিটি মুক্তি দেওয়া প্রসঙ্গে পরিচালক কাজী সামি হাসান বলেন, ‘শুটিং শেষ করে নভেম্বরে ছবিটি মুক্তি দেব।’