রোকাইয়া হাসিনার একক সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকাইয়া হাসিনার একক গানের অনুষ্ঠান ‘পথ চাওয়াতেই আনন্দ’ আয়োজন করা হয়েছিল ২৭ মে। একটি দুর্ঘটনার কারণে সেদিন অনুষ্ঠানটি স্থগিত করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আবার এই অনুষ্ঠানটি আয়োজন করেছে ও-সিরিজ।রবীন্দ্রসংগীতের শিল্পী রোকাইয়া হাসিনা তাঁর এই অনুষ্ঠান শুরু করেন ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’ গানটি দিয়ে। এরপর তিনি রবীন্দ্রনাথের গীতবিতান থেকে গেয়ে শোনান ১২টি গান, গেয়েছেন পুরোনো দিনের গানও। আসরের শেষ গানটি ছিল রবীন্দ্রসংগীত ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’। অনুষ্ঠানে জানানো হয়, শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসানের মেয়ে রোকাইয়া হাসিনা গান শিখেছেন ছায়ানট সংগীত বিদ্যায়তনে। তিনি ছিলেন প্রয়াত আবদুল আহাদের ছাত্রী। এ ছাড়া গান শিখেছেন সন্জীদা খাতুন, প্রয়াত জাহিদুর রহিম, ওয়াহিদুল হক ও অজিত রায়ের কাছে।