রোকেয়া প্রাচীর ‘নেটওয়ার্ক আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির ময়না, অন্তর্যাত্রা ও স্বপ্নডানায়-এর মতো আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত ছবির অভিনেত্রী তিনি। অভিনয়ের বাইরে এর আগে নির্মাণ করেছেন একাধিক এক পর্বের নাটক এবং ভাষাশহীদ আবুল বরকতের জীবন নিয়ে তথ্যচিত্র বায়ান্নর মিছিলে। এবার রোকেয়া প্রাচী শুরু করলেন ২৬ পর্বের টিভি ধারাবাহিক নেটওয়ার্ক আছে তৈরির কাজ।‘কাজটাকে খুবই চ্যালেঞ্জিং মনে হচ্ছে। কারণ, নেটওয়ার্ক আছে আমার পরিচালিত প্রথম ধারাবাহিক। ঢাকার একটি বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের বিচিত্র সব চরিত্র এবং তাদের জটিল পারস্পরিক সম্পর্ক নিয়ে এই নাটকের গল্প। এ নাটকে প্রতিটি পর্বে নতুন গল্প থাকবে। প্রতিটি গল্পের সঙ্গেই আবার পরের গল্পগুলোর যোগসূত্র থাকবে। বলতে পারেন, পুরো ধারাবাহিকটি আসলে মানুষের পারস্পরিক সম্পর্কের একটি নেটওয়ার্কের মতো।’ বললেন রোকেয়া প্রাচী। নেটওয়ার্ক আছে ছাড়াও বৃন্দাবন দাসের চিত্রনাট্য নিয়ে আরেকটি ধারাবাহিক তৈরির পরিকল্পনা আছে তাঁর। সামনের ঈদের জন্যও তৈরি করবেন একটি এক ঘণ্টার টেলিছবি। রোকেয়া প্রাচী পরিচালিত প্রথম নাটক বাবার মৃত্যু প্রচারিত হয় আরটিভিতে।