প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৯ সালের কথা। আমি তখন সবে ইন্টারমিডিয়েট পাস করেছি। ওই সময় প্রথম মঞ্চে কাজ করি। ওই বছরই পদাতিক নাট্যসংসদের সোজন বাদিয়ার ঘাট নাটকটিতে প্রথম অভিনয় করি। এখানে আমার চরিত্রের নাম ছিল দুলি। নাটকটির নির্দেশনায় ছিলেন এস এম সোলায়মান। পরের নাটকটি ছিল তিন রস্তমের গপ্পো। ১৯৮০ সালে এসে আমরা ঢাকা পদাতিক নাট্যসংসদ গঠন করি। ওখানে এস এম সোলায়মানের ইলেকশন ক্যারিকেচার নাটকটিতে প্রথম অভিনয় করি। এখানে টানা কাজ করার পর ১৯৯২ সালে থিয়েটার আর্ট ইউনিট তৈরি হলে আমি পরের বছর থিয়েটার আর্ট ইউনিটে যোগ দিই। দলে প্রথম গোলাপজান নাটকটিতে অভিনয় করি। তার পর থেকেই এখনো থিয়েটার আর্ট ইউনিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মঞ্চে প্রথম নির্দেশনা থিয়েটার আর্ট ইউনিটে। সালটি ছিল সম্ভবত ১৯৯৪। নাটকটির নাম লক্ষ্মীর পালা।