রোকেয়া সুলতানার চিত্রপ্রদর্শনী উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​শিল্পীর সঙ্গে প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা
​শিল্পীর সঙ্গে প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হলো শিল্পী রোকেয়া সুলতানার একক চিত্রপ্রদর্শনী। আজ সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর শিরোনাম শিল্পীর নামেই, 'রোকেয়া'।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, প্রদর্শনীতে আসার জন্য অনেক দিনের অপেক্ষা ছিল তাঁর। রোকেয়ার ছবির অনেক বড় ভক্ত তিনি। নিয়মিত তাঁর প্রদর্শনীর খোঁজ রাখেন, ক্যাটালগ সংগ্রহ করেন, এমনকি রিভিউ পড়েন। নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুমেন্ডু বললেন, তিনি বাংলাদেশে আসার পর দূতাবাসের দেয়ালে রোকেয়ার ছবি দেখে মুগ্ধ হয়ে যান। তাঁরা প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল খায়ের।
প্রদর্শনীটি চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। ছবি দেখতে হলে বেঙ্গল শিল্পালয়ে যেতে হবে দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে।