রোজীর গুরুত্ব চরিত্রেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চনারী অ্যাখান নাটকে রোজী সিদ্দিকী
পঞ্চনারী অ্যাখান নাটকে রোজী সিদ্দিকী

ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী রোজী সিদ্দিকী চলচ্চিত্রেও নিয়মিত কাজ করতে চান। ভালো গল্প আর চরিত্র পেলে তিনি আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। মঞ্চ ও টিভি নাটকের পাশাপাশি রোজী সিদ্দিকি এ পর্যন্ত দশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

রোজী সিদ্দিকী প্রথম আলোকে জানিয়েছেন, নোমান রবিনের পরিচালনায় নতুন একটি চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করবেন। এতে তাঁর সহ-শিল্পী হিসেবে থাকবেন শহীদুজ্জামান সেলিম।

অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী রোজী সিদ্দিকি বলেন, ‘আমি ইতিবাচক বা নেতিবাচক চরিত্র যাই হোক না কেন অভিনয়কেই গুরুত্ব দিতে পছন্দ করি। দর্শকদের ভালোলাগার বিষয়গুলো মূল্যায়ন করি।’

বর্তমান কাজ প্রসঙ্গে রোজী আরও জানিয়েছেন, মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র তিন মাধ্যমই ভালো লাগে তাঁর। বর্তমানে ‘প্রজ্ঞা পারমিতা’এবং‘ডিবি’ নামের দুটি ধারাবাহিক এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। ‘প্রজ্ঞা পারমিতা’ ধারাবাহিকে তাঁর চরিত্রটি নেতিবাচক। এ ছাড়াও দুইটি খণ্ড নাটকের কাজ শেষ হয়েছে। একটি হচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘মাকে আমার পড়ে না মনে’ আরেকটি হচ্ছে ‘না কথা বলো না’। একটি নাটকে তিনি অভিনয় করছেন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা চরিত্রে।

চলচ্চিত্র প্রসঙ্গে রোজী সিদ্দিকি বলেন, আমাদের মতো শিল্পীদের কথা মাথায় রেখে ভালো গল্প, ভালো চরিত্র লেখা উচিত। ভালো গল্প আর চরিত্র হলে আমি নিয়মিত কাজ করতে ইচ্ছুক। এক্ষেত্রে সবার এগিয়ে আসা উচিত।