রোববার বর্ষা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার পয়লা আষাঢ়। বর্ষার প্রথম দিন। ওই দিন ‘বর্ষা উৎসব’ আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে অনুষ্ঠান শুরু হবে সকাল সোয়া সাতটায়। চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উৎসবের অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। দুটি আয়োজনেই থাকবে গান, নাচ, আবৃত্তি আর বর্ষাকথন। অংশ নেবে বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন। সকালের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই আর বিকেলের অনুষ্ঠানটি ৭১ টেলিভিশন।