রোমাঞ্চিত জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

এত দিন তো অভিনয়ই করে গেলেন; কিন্তু পরিচালক হলে কেমন লাগে? সেই অভিজ্ঞতাটাই এবার হবে জ্যাকুলিন ফার্নান্দেজের। না, অভিনয় ছেড়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজে নেমে পড়েননি তিনি; অভিনয়ই করছেন। তবে অভিনয় করতে গিয়েই পরিচালকের কাজ সম্পর্কে একটা ধারণা হবে তাঁর। নতুন ছবি রয়-এ জ্যাকুলিন অভিনয় করবেন দ্বৈত ভূমিকায়। এরই একটি ভূমিকায় তাঁকে দেখা যাবে পরিচালকের চরিত্রে।
পরিচালকের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে জ্যাকুলিন রোমাঞ্চিত, ‘আমি সত্যিই ভাগ্যবতী যে এই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করতে পারছি, যার একটি আবার পরিচালকের চরিত্র! এটা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমার পরিচালক-বন্ধুদের কাছ থেকে কিছু টিপস তো অবশ্যই নেব।’
এ বছরের শেষে শুরু হবে রয়-এর শুটিং। আইএএনএস।