রোমাঞ্চিত সোনম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে আজ শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। বলিউডের তারকাদের মধ্যে এতে যোগ দিচ্ছেন সোনম কাপুরও। এই অভিজ্ঞতা নতুন নয় তাঁর কাছে। তার পরও নাকি বেশ রোমাঞ্চিত এই অভিনেত্রী। উৎসবে যোগ দেওয়ার আগে তিনি টুইটারে লিখলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি। লালগালিচায় হাঁটব ভেবে ভীষণ রোমাঞ্চিত।’ সোনম কানে যাচ্ছেন বিউটি ব্র্যান্ড ল’রেল প্যারিসের আমন্ত্রণে। এ বছর কান চলচ্চিত্র উৎসবে ১৬ বছর পূর্তি উদ্যাপন করবে প্রতিষ্ঠানটি। এই ১৬ বছরে তারকাদের মেকআপের বিষয়টি দেখভাল করছে ল’রেল প্যারিস। আইএএনএস।