রোমাঞ্চিত স্টুয়ার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাম্প এক্স-রেতে ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্যাম্প এক্স-রেতে ক্রিস্টেন স্টুয়ার্ট

‘বেলা’ চরিত্রটি নিয়ে তাঁর অন্য রকম একটা আবেগ আছে। টোয়ালাইট সিরিজের এই চরিত্রটির সঙ্গে যে জীবনের কতগুলো অধ্যায় জড়িয়ে আছে ক্রিস্টেন স্টুয়ার্টের। ২৩ বছর বয়সী এই অভিনেত্রী রোমাঞ্চিত আরেকটি চরিত্র নিয়ে। নতুন ছবি ক্যাম্প এক্স-রেতে সেনাবাহিনীর সদস্য অ্যামি কোলের চরিত্রে অভিনয় করেছেন।
স্টুয়ার্ট বলেন, ‘চরিত্রটি নিয়ে প্রথমে খুব নার্ভাস ছিলাম। কারণ, আমার মনে হয়েছিল, সেনাবাহিনীর পোশাকে কঠোর চরিত্রে দর্শকেরা হয়তো আমাকে সহজভাবে নিতে পারবে না। তবে আমি চরিত্রটি করতে পেরে রোমাঞ্চিত।’ পিটিআই।