রোমান্টিক ছবির উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে রোমান্টিক মুভি উৎসবের আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। আজ রোববার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের ছবিগুলো হলো—থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনপুরা, মনের মানুষ ও পি.এস.আই. লাভ ইউ।স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, রোমান্টিক ছবির উৎসবে দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় কিছু উপহার।