রোমান্স রাজা বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবারের সঙ্গে আজকাল একটা বিশেষণ যুক্ত হয়ে যাচ্ছে—রোমান্স কিং! ১৮ বছরে পা দিতে না দিতেই এই তারকা জীবনটাকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। দিন-রাত ২৪ ঘণ্টা বাহুবন্দী থাকছেন প্রেমিকা সেলেনা গোমেজ। সেটার প্রমাণ মিলল গত শুক্রবার। এক কনসার্টে অংশ নেওয়ার পর ছুটে গিয়েছিলেন তাঁরা সমুদ্রসৈকতে। তারপর লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে। সেখানে বসে তাঁরা উপভোগ করেছেন টাইটানিক ছবিটি। মজার বিষয় হলো, আশপাশে আর কেউ ছিল না, কেবল বিবার আর সেলেনা! সেখান থেকে ফিরে এসে বিবার টুইটারে লিখেছেন, ‘রোমান্স ইজ নট ডেড।’ পিপল।