প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ৭ জুন ঢাকাসহ সারা দেশে প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাজু চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রোমিও ২০১৩ । তিতাস কথাচিত্রের ব্যানারে এই ছবিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, বাপ্পী, সারা জেরিন, বিপাশা, ববি, নাসরিন প্রমুখ।ছবির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, রূপম, প্রতীক হাসান, মীম, তানজিলা রুমা, সোহান ও রুমা। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও আলী আকরাম শুভ।পরিচালক রাজু চৌধুরী বললেন, ‘রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি এটি। ছবিটিতে একেবারেই নতুন আঙ্গিকে অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হয়েছে। ছবির গল্প খুব মজার। দর্শকের ভালো লাগবে।’