রোমেনা আফাজ স্বর্ণপদক প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গতকাল রাতে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদক দেওয়া হয়।সাংস্কৃতিক সংগঠন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর আয়োজনে সন্ধ্যায় রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক অনুষ্ঠান ও মোমের আলো নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। ফরিদুর রেজা সাগরের গলায় রোমেনা আফাজ স্বর্ণপদক পরিয়ে দেন সন্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি ছালেক উদ্দিন। ক্রেস্ট প্রদান করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। সংগঠনের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন, নাট্যব্যক্তিত্ব শহিদুল আলম প্রমুখ।