রোমের এইডস সম্মেলনে ফাহমিদা নবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকাকে নৈতিক দায়িত্ব মনে করি। এ জন্য এইচআইভি/এইডস সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। এরই মধ্যে এইডস নিয়ে একটি গানও করেছি।’ বললেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।আগামী ১৭ থেকে ২০ জুলাই ইতালির রোমে এইচআইভি/এইডসের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে। যার আয়োজনে থাকবে ইউএনএইড। এতে অংশ নেওয়ার জন্য মেয়েকে নিয়ে আগামী ১৫ জুলাই ইতালিতে যাবেন তিনি।ফাহমিদা নবী বলেন, ‘বাংলাদেশের এইডস পরিস্থিতি মোকাবিলায় আমাদের কী করণীয়, সেটাই রোমের সেমিনারে তুলে ধরব। খুবই ভালো লাগছে এ ধরনের একটি বড় আয়োজনের সঙ্গে থাকতে পেরে। সেখানে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন দেশের মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে এইডস মোকাবিলায় করণীয় নতুন কিছু পদ্ধতির সঙ্গেও হয়তো পরিচিত হব।’