রোহিত-শাহরুখ আরেকবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেন্নাই এক্সপ্রেস ছবির দৃশ্যে শাহরুখ খান
চেন্নাই এক্সপ্রেস ছবির দৃশ্যে শাহরুখ খান

উত্তর ভারত তো বটেই, দক্ষিণও মাতাবে চেন্নাই এক্সপ্রেস—এ তো জানাই ছিল। আর শাহরুখ খানের সিনেমা মানেই তা বিদেশেও ভালো ব্যবসা করবে। চেন্নাই এক্সপ্রেস ছবির এমন সাফল্য তো আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। তবে একে ভারতীয় চলচ্চিত্রের জন্য খুবই ইতিবাচক দিক বলে মনে করছেন শাহরুখ খান। তিনি বলেন, ‘এটা শুধু আমাদের জন্যই ভালো নয়, বরং আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে যেসব ছবি আসছে, এগুলোর জন্যও ভালো লক্ষণ।’
আর এর সাফল্যে শাহরুখ এতই খুশি যে পরিচালক রোহিত শেঠির সঙ্গে আরও একটি ছবি করবেন বলে ঘোষণা দিয়ে ফেলেছেন। তবে তা চেন্নাই এক্সপ্রেস ছবির সিক্যুয়াল হবে কি না, তা নিশ্চিত নয়। ডিএনএ।