রয়্যাল চ্যালেঞ্জার্সের পক্ষে শাহরুখ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে গলা ফাটাবেন শাহরুখ খান! নিজের দল কলকাতা নাইট রাইডার্স কি তবে ছেড়ে দিচ্ছেন? না, দীপিকা পাড়ুকোনের জন্যই শাহরুখের এ সিদ্ধান্ত।কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে শাহরুখের সঙ্গে দীপিকাও সমর্থন দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। দীপিকা বেঙ্গালুরুর মেয়ে। তাঁর দলকেও তাই একইভাবে সমর্থন দেবেন শাহরুখ। তবে অবশ্যই খেলাটা কলকাতার বিপক্ষে না হলে—জানিয়েছেন তিনি।দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ছয় উইকেটে জিতে শুভসূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতাবাসী নেচে-গেয়ে অভিনন্দন জানিয়েছে তাঁদের। ‘কলকাতা শহরটা বরাবরই আমাদের সমর্থন দিয়ে এসেছে। আমরাও যতটা পারি তাদের দিতে চেষ্টা করি, আর সেটা হলো বিনোদন।’ বলেছেন শাহরুখ খান। পিটিআই।