র্যাচেল প্রিয়াঙ্কার নৃত্যসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাচেল প্রিয়াঙ্কা
র‌্যাচেল প্রিয়াঙ্কা

বর্তমান প্রজন্মের ধ্রুপদি নৃত্যশিল্পী র‌্যাচেল প্রিয়াঙ্কা পেরিসের একক নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানী ঢাকার গুলশান ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। ৪ এপ্রিল সন্ধ্যায় ধ্রুপদি এ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
ধ্রুপদি নাচের বিভিন্ন শাখায় তালিম নিয়েছেন র‌্যাচেল প্রিয়াঙ্কা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর বর্তমানে গৌড়িয়া নৃত্যের ওপর এমফিল করছেন। বাংলাদেশের নবীনতম ধ্রুপদি নৃত্যশিল্পী তিনি। দেশ-বিদেশের বহু অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন তিনি।
কাজের স্বীকৃতি হিসেবে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আয়োজিত ধ্রুপদি নৃত্য প্রতিযোগিতা (২০১২) থেকে স্বর্ণপদকসহ আরও অনেক পুরস্কার ঝুলিতে ভরেছেন র‌্যাচেল প্রিয়াঙ্কা। নাচের পাশাপাশি নাচের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।