র্যাডক্লিফ ও রোজির ছাড়াছাড়ি
ড্যানিয়েল র্যাডক্লিফের সুসময় কি হারিয়ে যাচ্ছে? ‘হ্যারি পটার’ অধ্যায় শেষে হলিউডে তেমন কোনো সাড়া ফেলতে পারেননি এই অভিনেতা। তার ওপর ভেঙে গেল আড়াই বছরের প্রেমটাও। রোজি কুকারের সঙ্গে সম্পর্কটা শুরু হয়েছিল হ্যারি পটারের একটি পর্বের শুটিংয়ের সময়। আর তাঁদের বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন রোজির বাবা ম্যালকম কুকার, ‘রোজি এ ব্যাপারে কথা বলতে রাজি নয়।’ তবে এই দুজনের সম্পর্কে কবে ফুলস্টপ পড়ল, তা পরিষ্কার করেননি ম্যালকম। নিউইয়র্কের এক ফ্ল্যাটে অবশ্য এ বছরের শুরু থেকে একসঙ্গেই থাকতেন র্যাডক্লিফ ও রোজি। মাঝে ত্রিভুজের আরেক কোণ হিসেবে আবির্ভূত হয়েছিলেন এরিন ডার্ক। মুক্তির অপেক্ষায় থাকা কিল ইয়োর ডার্লিংস ছবির শুটিংয়ের সেটে পরিচয় হয়েছিল এই অভিনেত্রীর সঙ্গে। শোনা যায়, সম্পর্ক গড়ে উঠতে না উঠতে মুখ থুবড়ে পড়েছে তা! তার মানে ‘হ্যারি পটার’ সত্যিই এখন একা! ব্যাং শোবিজ।