র্যাডক্লিফের অসুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল র‌্যাডক্লিফ
ড্যানিয়েল র‌্যাডক্লিফ

কী এক খটোমটো অসুখ হয়েছে বলে মনে হচ্ছে ড্যানিয়েল র‌্যাডক্লিফের। ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভ ডিজঅর্ডার’ হয়েছে বলে অনুমান হ্যারি পটার ছবির তারকা নিজেরই, যে অসুখটিকে সংক্ষেপে বলে এডিএইচডি। সাধারণত এ ধরনের অসুখ হয় ছোটদের। যে অসুখের কারণে পড়ায় মনোযোগ দিতে পারে না শিশুরা।
র‌্যাডক্লিফের ধারণা, তাঁর এই অসুখ হয়েছিল শৈশবেই। কিন্তু সে সময় এ রোগ নিয়ে খুব বেশি ধারণা না থাকায় সেটি নির্ধারণ করা হয়নি। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে র‌্যাডক্লিফ বলেছেন, হ্যারি পটার ছবিতে অভিনয়ের কারণে খুব ছোটবেলাতেই স্কুল ছাড়তে হয়েছিল তাঁকে। এর জন্য নিজেকে তাঁর ভাগ্যবান বলে মনে হয়। পিটিআই।