র‌্যাডক্লিফের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়টা যে মোটেও হেলাফেলার বিষয় নয়, সেটা বুঝিয়ে দিলেন হ্যারি পটার ছবির অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। দ্য উইম্যান ইন ব্ল্যাক নামে ভৌতিক একটি ছবিতে অভিনয়ের জন্য আটঘাট বেঁধে নেমেছেন তিনি। সম্প্রতি এক মনোবিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছেন তরুণ এই অভিনেতা। উদ্দেশ্য, চরিত্রটা সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। ২১ বছর বয়সী এই অভিনেতা ছবিতে জটিল এক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। চরিত্রটির আবেগ-অনুভূতি বোঝার জন্য তিনি মনোবিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। ওয়েবসাইট।