র্যাডক্লিফের প্রেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা এক দশক ‘হ্যারিপটার’ সিরিজের ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন ড্যানিয়েল র্যাডক্লিফ। হ্যারি পটারের পাট চুকিয়ে এবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তরুণ এই তারকা। সম্প্রতি ল্যারি কিংকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাডক্লিফ বলেন, একজনের সঙ্গে তাঁর মন দেওয়া-নেওয়া চলছে। তবে মানুষটির নাম বলেননি। গত মঙ্গলবার নিউইয়র্কের রাস্তায় র্যাডক্লিফের দেখা মেলে। একা নন, সঙ্গে তাঁরই বয়সী এক তরুণী। দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। কিন্তু তরুণীর পরিচয় জানা যায়নি এখনো। র্যাডক্লিফ উইম্যান ইন ব্ল্যাক নামে ভৌতিক ধাঁচের একটি ছবিতে কাজ করেছেন। আগামী বছরের গোড়ার দিকে ছবিটি মুক্তির কথা রয়েছে। পিপল।