র‌্যাডক্লিফের ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটার ছবির কল্যাণে প্রায় রাতারাতি বদলে গেছে জীবন। খুব কম বয়সেই ড্যানিয়েল র‌্যাডক্লিফ পৌঁছে গেছেন ‘হ্যারি পটার’ হিসেবে খ্যাতির চূড়ায়। কিন্তু হ্যারি পটার ছবির পর কী হবে? এই অনিশ্চয়তাই এখন পীড়া দিচ্ছে র‌্যাডক্লিফকে। এ মুহূর্তে হ্যারি পটার-এর শেষ পর্ব হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ ২-এর শুটিং করছেন ২০ বছর বয়সী এই অভিনেতা। সামনে কিছু কাজও আছে তাঁর হাতে। কিন্তু তার পরও দুশ্চিন্তা কাটছে না র‌্যাডক্লিফের। মনে আশঙ্কা, সামনে কোনো কাজ হাতে না থাকলে মঞ্চেই কাজ খুঁজে নিতে হবে তাঁকে। ওয়েবসাইট।