চ্যানেল আইতে আজ বিকেলে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফ্যাশন। এটি লিখেছেন মোস্তফা সৌদ। পরিচালনা করেছেন শাহেদ। কথা হলো তাঁর সঙ্গে।‘ফ্যাশন’ আপনার পরিচালিত প্রথম ধারাবাহিক?না, প্রথমটি হলো ঘুমন্ত অধ্যায়। ১৩ পর্বের ধারাবাহিক। পুরোটাই গোয়েন্দা গল্প নিয়ে। ওটার তিন পর্বের কাজ বাকি আছে। নাটকটির প্রচার এখনো শুরু হয়নি। এর আগেই চ্যানেল আই থেকে ফ্যাশন ধারাবাহিকটি করার জন্য বলল। আমিও রাজি হয়ে গেলাম।ফ্যাশন জগৎ নিয়ে ধারাবাহিক তৈরির ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমার অভিনয়জীবন শুরু হয়েছিল ১৯৯৩ সালে। স্কুল অব অ্যাক্টিং থেকে অভিনয়ের ওপর কোর্স করার পর ঢাকা সুবচনে যোগ দিই। ওখানে নয় মাস কাজ করার পর পড়াশোনার চাপের কারণে চলে আসি। এরপর র্যাম্প মডেল হিসেবে তানিয়া আহমেদের সঙ্গে কাজ করেছি। বিজ্ঞাপনে মডেল হওয়ার পর র্যাম্পের জগৎ ছেড়ে দিই। এরপর তো অভিনয়ে ব্যস্ত হয়ে যাই। কিন্তু র্যাম্পের সেই গ্ল্যামারাস জগৎ আমাকে এখনো টানে। ওই কাজটার প্রতি আমার খুব ভালোবাসা ছিল। আর এই জগত্টার ব্যাপারে অনেকেই নানা রকম ধারণা পোষণ করেন। সেই সব দিক থেকেই আমার দ্বিতীয় ধারাবাহিকের জন্য ফ্যাশন জগেক বেছে নিয়েছি।আপনি তো অভিনয়শিল্পী। এখন ধারাবাহিক নাটক পরিচালনা করছেন। কেমন লাগছে?সব সময় নিজের মধ্যে একটা চাপ অনুভব করি। টিভিতে গত ১১ বছরের অভিনয়জীবনে আমার সবচেয়ে বড় অর্জন হলো শাহেদ নামটা। আমার অভিনয়ের সঙ্গে দর্শক খুব পরিচিত। কিন্তু পরিচালনা দেখে যেন কেউ হাসাহাসি না করে—এ ব্যাপারে সব সময় সজাগ থাকছি। এই সময়ের নাটকের গল্পগুলো খুব কাছাকাছি। কিন্তু ভিন্নতা তৈরি হয় পরিচালনার দিক থেকে। আমিও সেটাই করতে চেয়েছি।‘ফ্যাশন’ নাটকে আপনি নিজে অভিনয় করছেন না কেন?আমি প্রথম একটি এক ঘণ্টার নাটক তৈরি করেছিলাম। ওটাতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করি। নাম আয়নার সঙ্গে আলিঙ্গন। ওই একটি মাত্র কাজ করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি, কাজটা কত কঠিন! এরপর সিদ্ধান্ত নিয়েছি, যেটা করি, একটাই করব। পরিচালনা ও অভিনয় একসঙ্গে নয়। খুব প্রয়োজন হলে ছোট কোনো চরিত্র, এর বেশি নয়। বিনোদন প্রতিবেদক