র্যাম্পে অপু বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস
অপু বিশ্বাস

বিশেষ কোনো জমকালো অনুষ্ঠানে সিনেমা ত​ারকাদের র‌্যাম্পে হাঁটার ঘটনা বাইরের দুনিয়ায় বিরল নয়। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও নাম লেখাতে যাচ্ছেন সেই তালিকায়।

আগামীকাল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘টাটা ন্যানো এশিয়ান টেলিভিশন নাইটস শো’-তে এই তারকা মঞ্চে হাঁটবেন বলে জানান। অপু বলছিলেন, ‘প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটব। নিজের কাছে একটু অন্য রকম লাগছে। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। প্রথম যেহেতু কাজটি করব, এ জন্য মহড়া করেই মঞ্চে উঠব।’ 

কেবল অপু বিশ্বাসই নন, জমকালো এই অনুষ্ঠানে মঞ্চে দেখা যেতে পারে শাকিব খান, নোবেল ও ফেরদৌসের মতো তারকাদেরও।