র্যাম্পে আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারই প্রথম র্যাম্পে হেঁটেছেন আশা ভোঁসলে। ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষকে ঘিরে একটি প্রসাধনী প্রতিষ্ঠান গত শুক্রবার মুম্বাইয়ে আয়োজন করে এই অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি ছিলেন আশা ভোঁসলে। অনুষ্ঠানে আরও ছিলেন হেমা মালিনী, কাজল, প্রিয়াঙ্কাসহ বলিউডের অনেক তারকা। অনুষ্ঠানে হঠাৎই র্যাম্পে হাঁটার জন্য আমন্ত্রণ জানানো হয় আশাকে। ডাক শুনে তিনি তো অবাক! কারণ, আগে থেকে তাঁকে তেমন কিছু জানানো হয়নি। তারপর চলে যান র্যাম্পে। হাঁটেন। বললেন, ‘অনেক কিছুই তো করেছি। বাকি ছিল র্যাম্পে হাঁটা। তা-ও আজ হয়ে গেল।’এরপর আশা বলেন, ‘আমি এ পর্যন্ত যা পেয়েছি, পুরোটাই পেয়েছি চলচ্চিত্র থেকে। তাই চলচ্চিত্রের কাছে আমি কৃতজ্ঞ।’