র্যাম্পে সাইফের অরুচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে কারিনা কাপুর
ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে কারিনা কাপুর

শুধু রুপালি পর্দায়ই নয়, বিভিন্ন ফ্যাশন শোতে র‌্যাম্প মডেল হিসেবেও দেখা যায় কারিনা কাপুরকে। গত রোববারও ল্যাকমে ফ্যাশন উইকে র‌্যাম্পে হেঁটেছেন। তবে কারিনা জানালেন, স্বামী সাইফ আলী খান র‌্যাম্পে হাঁটাহাঁটির বেলায় একেবারেই আগ্রহী নন। রীতিমতো ধরেবেঁধে নিয়ে যেতে হয় তাঁকে। কারিনা বলেন, ‘ও র‌্যাম্পে কাজ করার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। তবে বছরের পর বছর ধরে ওর কানের কাছে ঘ্যান ঘ্যান করতে করতে এখন কিছুটা আগ্রহী হয়ে উঠেছে।’
সাইফ অনাগ্রহী হলেও কাজটা তিনি নিজে যে ভীষণ পছন্দ করেন, সেটাও জানালেন কারিনা, ‘আমি মডেল নই, অভিনেত্রী। র‌্যাম্পে হাঁটা আমি তাই খুব উপভোগ করি। এটা বছরের সেই এক রাত যেদিন মনে হয় আমি প্যারিসে আছি।’ পিটিআই।