র‌্যাম্পে সানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের মঞ্চে পা রেখেছেন বেশি দিন হয়নি। এবার সানি লিওন পা রাখলেন ভারতের র‌্যাম্প মডেলের মঞ্চে। ডিজাইনার রোহিত ভর্মার নতুন কালেকশনের উদ্বোধন হলো গত শুক্রবার। মুম্বাইয়ের জুহুর এক পাঁচ তারকা হোটেলে ওই আয়োজনে ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। ছিলেন ছোট মঞ্চের একাধিক কুশীলব ও র‌্যাম্প মডেল। সানি লিওনের পাশাপাশি ছিলেন সুস্মিতা সেন, গোবিন্দ, পুনম ধিলোঁ, পূজা বেদি, ডলি সোহি ও রাখি সাওয়ান্ত। শিগগিরই বাজারে আসবে রোহিতের নকশা করা নতুন পোশাকগুলো। মিড-ডে।