র্যাম্পে হাঁটলেন অন্তঃসত্ত্বা বিয়ন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই শোনা গেল, অন্তঃসত্ত্বা হওয়ায় প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের স্মরণে বিশেষ কনসার্টে যোগ দিচ্ছেন না শিল্পী বিয়ন্স নোয়েলস। অথচ লন্ডনে নিজের ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গেলেন যুক্তরাষ্ট্র থেকে। শুধু তা-ই নয়, উঁচু হিলের জুতা পরে র্যাম্পেও হেঁটেছেন নোয়েলস। গত শনিবার লন্ডনে হাউস অব ডেরিয়নের উদ্বোধনীতে নোয়েলসের পাশে তাঁর মা টিনা নোয়েলস ও বোন সোলেঞ্জকে দেখা যায়। ক্যাটওয়াকের সময় নোয়েলসের পাশে তাঁর মা টিনাও ছিলেন। ২০০৪ সালে মা-মেয়ে মিলে হাউস অব ডেরিয়ন প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।