র্যাম্পের পিয়া এবার নৃত্যশিল্পী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাম্প মডেল পিয়াকে এবার ঈদে দেখা যাবে নৃত্যশিল্পী হিসেবে। আরটিভির ঈদের নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগাও প্রাণ’-এ নাচে অংশ নিয়েছেন তিনি। পিয়া বলেন, ‘মঞ্চে নাচব, কখনো সাহস হয়নি। এবার নেচেছি। তবে এর জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে। কয়েক দিন মহড়া করেছি।’
নাচটির কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার। অনুষ্ঠানটিতে আরও অংশ নিয়েছেন মেহজাবিন, হাসিন, শশী ও তানজিন তিশা।
এদিকে পিয়া গত বছর রেদওয়ান রনির চোরাবালি ছবিতে অভিনয় করেন। এরপর প্রবাসী প্রেম নামের আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। মাস দুয়েক আগে দক্ষিণ আফ্রিকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি। পিয়া জানিয়েছেন, সম্প্রতি দ্য স্টোরি অব সামারা নামের আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঈদের পর ছবিটির শুটিং শুরু হবে।