র্যাম্পের পিয়ার সমাজসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া
পিয়া

ছয় বন্ধু মিলে সমাজসেবামূলক একটি সংগঠন গড়েছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। এর নাম রাখা হয়েছে ‘উই’। সম্প্রতি ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পোশাক বিতরণ করার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমি এই সংগঠনে একা নই। আমরা মোট ছয়জন মিলে সংগঠনটি শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন একসঙ্গে ক্লাবচর্চা করেছি আমরা; সেই সূত্রে সবাই মিলে একটা সংগঠন দাঁড় করালাম। ঈদের পর শুধু স্কুল খুলেই দায়িত্ব শেষ করছি না আমরা, পাশাপাশি শিশুদের স্কুলে আনা এবং অভিভাবকদের উত্সাহ ধরে রাখার জন্যও বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। আর এ জন্য সবার কাছে সহযোগিতা চাইছি।’
ঈদের পর সংগঠনটি ঢাকার কড়াইল বস্তি এলাকায় একটি স্কুল পরিচালনা শুরু করবে। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরের দরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণ দেবে।
প্রসঙ্গত, ২০০৭ সালের মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পিয়ার মডেলিংয়ে যাত্রা শুরু। এরপর বেশ কিছু টিভি নাটকের পাশাপাশি রেদোয়ান রনির ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেছেন তিনি।