র্যাম্প মডেল থেকে নায়িকা হতে হলে যা জানতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে র্যাম্প থেকে নায়িকা হয়েছেন। এরই মধ্যে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। সর্বশেষ মুক্তি পেয়েছে ‘মায়াবিনী’ চলচ্চিত্রটি। বলা হচ্ছে র্যাম্প থেকে চলচ্চিত্রে আসা আইরিন সুলতানার কথা। ২০১৩ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’ মুক্তি পায়।
সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল র্যাম্প থেকে নায়িকা হওয়ার জন্য কী কী জানতে হবে?
একটু ভেবে নিয়ে আইরিন বললেন, ‘সবার আগে অভিনয়টা ঠিকঠাক জানতে হবে। পাশাপাশি নাচ জানাও জরুরি। র্যাম্পের টি-আকৃতির মঞ্চের চেয়ে চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। এ কারণে সবকিছু ছেড়ে এই মাধ্যমেই থিতু হতে গেলে মনোযোগী হতে হবে খুব।’
র্যাম্পের দাপুটে মডেল চলচ্চিত্রে নাম লেখানোর পর দুই-তিনটা শো করেছেন গত চার বছরে। এই তথ্য জানিয়ে বললেন, ‘আমার এখন ধ্যান-জ্ঞান সিনেমা ঘিরে। দেখি সামনে কত দূর যেতে পারি।’