লক্ষ্মণ সিংহের চিকিৎসা সহায়তায় অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের নাট্য সংগঠন মণিপুরি থিয়েটারের মঞ্চাভিনেতা জটিল রোগে আক্রান্ত লক্ষণ সিংহের চিকিৎসা সহায়তায় নাট্য সংগঠন লোকনাট্যদলের কঞ্জুস-এর বিশেষ মঞ্চায়ন হলো গত বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। মঞ্চায়ন শেষে নাটকের টিকিট বিক্রয়ালব্ধ অর্থ ও শুভানুধ্যায়ীদের অনুদান পাওয়া অর্থ থেকে মোট ৪০ হাজার ২৫০ টাকা লক্ষ্মণ সিংহের চিকিৎসা সহায়তায় দেওয়া হয়। বিজ্ঞপ্তি।