লক্ষ্মণ সিংহের চিকিৎসা সহায়তায় কঞ্জুসের বিশেষ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের নাট্যসংগঠন মণিপুরী থিয়েটারের সদস্য জটিল রোগে আক্রান্ত বিশিষ্ট মঞ্চাভিনেতা লক্ষ্মণ সিংহের চিকিৎসা সহায়তায় নাট্যসংগঠন লোক নাট্যদল তাদের সাড়া জাগানো হাসির নাটক ‘কঞ্জুস’-এর বিশেষ মঞ্চায়ন করছে আগামীকাল বুধবার। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সন্ধ্যা সাতটায় নাটকের অভিনয় শুরু হবে।মলিয়েরের বিখ্যাত কমেডি দ্য মাইজার অবলম্বনে তারিক আনাম খানের রূপান্তরিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। কঞ্জুস পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবনধারার ওপর রূপান্তরিত বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: খাইরুল আলম, কামরুন নূর চৌধুরী, নুরুল ইসলাম খান, জাহিদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।