লক্ষ্মীটেরার অ্যালবাম আসছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল শনিবার দুুপুরে নিজেদের প্রথম অ্যালবাম নিয়ে সংবাদ সম্মেলন করবে লক্ষ্মীটেরা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। নো ভিসা রিকোয়ার্ড অ্যালবামের আনুষঙ্গিক কাজ তখনো কিছু বাকি ছিল। তবে অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মিউজিকের কর্মকর্তা দীপংকর দাশ জানান, কাল সোমবার অ্যালবামটি শ্রোতারা অডিও সিডির দোকানে পাবে। গতকাল শনিবার দুপুরে ঢাকা ক্লাবে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন লক্ষ্মীটেরার সদস্যরা। এ ব্যান্ডের সদস্যরা যুক্তরাজ্য, কিউবা, তুরস্ক, ভারত ও বাংলাদেশের। ব্যান্ডের বয়স এখনো বছর পেরোয়নি। কিন্তু এই দলের সদস্যরা সংগীতের সঙ্গে জড়িত আছেন দীর্ঘদিন। তবে লক্ষ্মীটেরার নামে এবারই প্রথম তাঁরা অ্যালবাম করছেন। আর তা বাংলাদেশ থেকে।বছরের মাঝামাঝি তাঁরা দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করবেন। লক্ষ্মীটেরার দলনেতা কিশন খান জানান, তাঁরা বিভিন্ন দেশের নানা ধরনের গানের চর্চা করছেন। শ্রোতারা তার স্বাদ পাবে নো ভিসা রিকোয়ার্ড অ্যালবামে।