লক্ষ্যাপারের শাস্ত্রীয় সংগীত সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্যাপার চতুর্থবারের মতো আয়োজন করেছে বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। দুই দিনের এই আয়োজন উদ্বোধন হবে আজ সকাল নয়টায়, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন সেন্টারে। আয়োজনটির সমন্বয়কারী অসিত কুমার জানান, সকালের অধিবেশনের শুরুতেই হবে ‘সংগীত শিক্ষায়তনসমূহের সেকাল-একাল’ বিষয়ের ওপর গোলটেবিল বৈঠক। এরপর হবে প্রায়োগিক আলোচনা ‘উপমহাদেশীয় তালবাদ্যের ভাববৈচিত্র্য’। দুপুরে হবে শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা। শাস্ত্রীয় সংগীত পরিবেশনা শুরু হবে সন্ধ্যায়। কাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে অনুষ্ঠান, চলবে পরদিন ভোর পর্যন্ত। এই অধিবেশনে থাকবে দেশের প্রখ্যাত শিল্পীদের উচ্চাঙ্গসংগীত ও বাদ্যযন্ত্রের পরিবেশনা। এবার আজীবন সম্মাননা দেওয়া হবে রাজশাহীর ওস্তাদ রবিউল হোসেনকে।