লজ্জিত শাহরুখ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ চেষ্টা হিসেবে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ধর্ষণের ঘটনায় আগেই বিক্ষুব্ধ ছিল ভারত। ভারতের দিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেলের ছাত্রীর মৃত্যু ঘি ঢেলেছে ক্ষোভের আগুনে। ১৬ ডিসেম্বরের পৈশাচিক এ ঘটনা নাড়া দিয়েছে শাহরুখ খানকেও। ‘আমার খুবই দুঃখ হচ্ছে যে আমিও একজন পুরুষ। আমিও এই সমাজেরই একটি অংশ।’ এভাবেই তাঁর টুইটার বার্তায় হতাশা ঝেড়েছেন শাহরুখ খান।আরিয়ান ও সুহানার বাবা শাহরুখ আরও লিখেছেন, ‘আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাদের হয়ে লড়ব। আমার মেয়ের কাছে নিজের সম্মান রক্ষার জন্য হলেও এটা আমার করা উচিত।’ আইএএনএস।