লঞ্চ নিয়ে পুরো একটি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঞ্চ নিয়ে নাটক নির্মাণ করছেন সালমান মাহমুদ। নাটকের নাম লঞ্চ বালা-১। নাটকে লঞ্চ বালা চরিত্রে অভিনয় করছেন মীম। এ ছাড়া হাসান মাসুদসহ আরও অনেকেই বিভিন্ন চরিত্রে অভিনয়করছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, ২৪ জুন রাতে শুটিংয়ের জন্য লঞ্চটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। মীম জানান, বরিশাল যাওয়া ও আসার পথেই পুরো নাটকের শুটিং হবে। লঞ্চের ভেতরের যাত্রীদের কী কী সমস্যা হয়, নদীতে ঝড়ের কবলে পড়লে সেখানে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, যাত্রীসেবার মান কী রকম—এসব নিয়েই নাটকটি নির্মাণ করা হচ্ছে। নাটকে দেখানো হয়েছে লঞ্চের চালক হিসেবে কাজ করছেন হাসান মাসুদ আর কেবিন ক্রু মীম।