লতা ও মেহেদির যুগল গজল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার ছিল ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের ৮১তম জন্মদিন। ওই দিন লতা জানালেন, সংগীতপ্রেমীদের এবার তিনি উপহার দিচ্ছেন পাকিস্তানের শিল্পী মেহেদি হাসানের সঙ্গে তাঁর গাওয়া যুগল গজলের অ্যালবাম। আগামী অক্টোবরে এইচএমভি এটি প্রকাশ করবে।এর আগে লতার সঙ্গে গজল গাওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন মেহেদি হাসান। কিন্তু নানা কারণে তা আর হয়ে ওঠেনি। মেহেদি হাসান এখন গুরুতর অসুস্থ। জানা গেছে, অনেক দিন আগে মেহেদি হাসান তিনটি গজল গেয়ে পাঠিয়েছিলেন লতার কাছে। ওই গানগুলোতে লতার অংশটি জুড়ে দিয়ে যুগল গজল গাওয়ার ইচ্ছা ছিল মেহেদি হাসানের। এবার মেহেদি হাসানের পাঠানো গজলগুলোতে লতা তাঁর কণ্ঠ যোগ করেছেন।