লতা ও মেহেদী হাসানের গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের দুই প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর ও মেহেদী হাসানের দুর্লভ কিছু গান নিয়ে এবার সারেগামা ইন্ডিয়া মুম্বাইতে প্রকাশ করেছে গানের অ্যালবাম। এই অ্যালবামে রয়েছে লতা ও মেহেদী হাসানের গাওয়া দ্বৈত কণ্ঠের গানও। বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সরদহেঁ: সংগীত সীমান্তরেখা পেরিয়ে নামের গানের এই অ্যালবামটি প্রকাশ করে সারেগামা ইন্ডিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখাসহ বিশিষ্টজনেরা।