লতা মুঙ্গেশকরকে ‘অনন্যকৃতী জীবন সম্মান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মুঙ্গেশকরকে দেওয়া হলো ‘অনন্যকৃতী জীবন সম্মান’। সোমবার সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে আয়োজিত বাংলা টেলিভিশন নিউজ চ্যানেল ২৪ ঘণ্টার পক্ষ থেকে লতাকে এই সম্মান তুলে দেওয়া হয়। লতা মুঙ্গেশকর মঞ্চে উঠে পণ্ডিত অজয় চক্রবর্তীর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন। এই সম্মান পেয়ে আবেগে আপ্লুত লতা বলেন, ‘আমি নিজেকে বাংলার বলেই মনে করি। হিন্দি, মারাঠির পাশাপাশি আমি প্রচুর বাংলা গান গেয়েছি। একটু-আধটু বাংলা পড়তে পারি। মারাঠি আর বাংলার মধ্যে ভাষা ও সংস্কৃতির দিক থেকে অনেক মিল রয়েছে।’ এদিন একই অনুষ্ঠানে সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজসহ আরও ১০ জনকে দেওয়া হয় ‘অনন্য সম্মান’ পদক।