লতাকে অনুসরণ করেছেন জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিমান চলচ্চিত্রে এক সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন জয়া বচ্চন। আর তা পর্দায় ফুটিয়ে তোলার জন্য লতা মঙ্গেশকরকেই নাকি অনুসরণ করেছেন তিনি। লতা জানান, সে সময় তাঁর রেকর্ডিংয়ে গিয়ে বসে থাকতেন জয়া, তাঁর দিকে তাকিয়ে থাকতেন। তবে তিনি তখন বুঝতে পারেননি এর কারণ। তিনি বললেন, ‘ছবিটা যখন দেখলাম, তখন খেয়াল করলাম, জয়া কোথাও না কোথাও আমাকে অনুসরণ করেছেন। যেমন, আমি কীভাবে দাঁড়াই, আঁচল ঠিক করি—এসব।’ এবার ‘দীননাথ মঙ্গেশকর পুরস্কার’ পাচ্ছেন জয়া বচ্চন। লতা মঙ্গেশকরের বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের নামে চালু হয়েছে এ পুরস্কার। এবার এই পুরস্কারের জন্য জয়াকে চূড়ান্ত করার পর পুরোনো দিনের স্মৃতিচারণা করেন লতা। চলচ্চিত্রে অবদান রাখার জন্য ২৪ এপ্রিল জয়া বচ্চনকে এ পুরস্কার দেওয়া হবে। পিটিআই।