লতার জন্মদিনে শোকের ছায়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ২৮ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। দেশজুড়ে তাঁর ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা। কিন্তু লতা মঙ্গেশকরের মনে আনন্দ নেই। তাঁর পরিবারে এখন শোকের ছায়া। লতা বলেন, ‘কয়েক দিন আগে আমার বড় বোনের স্বামী মারা গেছেন। সম্প্রতি ছোট বোন আশা হারিয়েছে তাঁর মেয়েকে। বছরটা আমাদের পরিবারের জন্য বেশ খারাপ, এমনকি পরিবারের বাইরেও খারাপ অনেক কিছুই ঘটছে। আনন্দ করার কোনো কারণই নেই বলে মনে হচ্ছে আমার।’
কিন্তু বোনের জন্মদিনে তাঁর ভাই হূদয়নাথ মঙ্গেশকর এক দারুণ আয়োজন করেছেন। পুনেতে এক কনসার্টে লতার গানের সঙ্গে গাইবেন তিনি। তবে লতা সেখানে থাকবেন না। তাঁর রেকর্ড করা কণ্ঠের সঙ্গে সংগীতায়োজন করা হবে।