লতার জন্য গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতা মুঙ্গেশকরের গান শুনতে শুনতেই বেড়ে ওঠা। দিনে অন্তত একবার লতার গান না শুনলে যেন তাঁর চলেই না। লতা মুঙ্গেশকরের গানের এমনই ভক্ত পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তাঁর প্রিয় সংগীতশিল্পীকে দিয়ে নিজের ছবিতে গান করাবেন, সেই স্বপ্ন একদম শুরু থেকেই। কিন্তু কেন যেন প্রতিবারই কোনো না কোনো কারণে সেই স্বপ্ন আর পূরণ হয়নি তাঁর।এবার গুজারিশ ছবিতে পূরণ হতে চলেছে সেই স্বপ্ন। বানসালির সামনের ছবি গুজারিশ-এ গাইবেন তাঁর প্রিয় তারকা লতা মুঙ্গেশকর। লতা যে গানটা গাইবেন, সেটা তৈরি করেছেন বানসালি নিজেই। লতা স্বয়ং গাইবেন বলে কথা। তাই দুই বছর ধরে এ গানের পেছনে সময় দিয়েছেন সঞ্জয় লীলা বানসালি। ওয়েবসাইট।