লতার দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের সঙ্গে কখনোই দেখা হয়নি মাইকেল জ্যাকসনের। ইচ্ছে ছিল, হয়তো ভারতেই কোনো অনুষ্ঠানে জ্যাকসনের সঙ্গে দেখা হবে। সেই সুযোগ আর হয়নি। আর তাই সেই দুঃখটা এখনো বয়ে বেড়াচ্ছেন লতা। প্রথম মৃত্যুবার্ষিকীতে জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে লতা এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। বললেন, ‘কোনো দিন মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা হলো না। খুব ইচ্ছে ছিল। প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। শান্তিতে থাকুন পপসম্রাট। তাঁর প্রতি আমার শ্রদ্ধা থাকবে চিরকাল। চলে গিয়েও তিনি বেঁচে আছেন সবার হূদয়ে।’