লতার প্রিয় ‘কেবিসি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ৬০ বছরের বর্ণাঢ্য সংগীতজীবন তাঁর। এই ৮১ বছর বয়সে এসে এমনকি গানের রেওয়াজও আর নিয়মিত করা হচ্ছে না। গাইছেনও খুব কম। পুরোপুরি অবসরজীবন কাটাচ্ছেন গানের কিংবদন্তি লতা মুঙ্গেশকর। টেলিভিশন এখন তাঁর অবসরের অন্যতম সঙ্গী। তাঁর প্রিয় টিভি অনুষ্ঠান কী? সেটা জানার ইচ্ছা হতেই পারে আপনাদের। লতাজির প্রিয় অনুষ্ঠানের তালিকায় সবার ওপরে আছে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)। এ ছাড়া আরেকটি অনুষ্ঠান তিনি দেখেন—সেটি অপরাধ তদন্তবিষয়ক ধারাবাহিক সিআইডি। ওয়েবসাইট।